বাউফলে ট্রাক চাপায় পুলিশ সদস্য আহত, চালক আটক

0
110

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার বাউফল থানার এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছে।

বুধবার রাত ৯ ঘটিকার সময় বাউফল পৌরসভার কুন্ডু পট্টি এলাকায় কালাইয়া বাউফল সড়কে এ দুর্ঘঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, কালাইয়া থেকে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৭৫৩৯) বরিশালের পথে যাত্রা করলে পথিমধ্যে থানার অদূরে কুন্ডু পট্টি এলাকায় হোন্ডার সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হন হোন্ডা আরোহী পুলিশ সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম (৪৫)। ট্রাকের চাকায় তার হাতের কব্জিসহ উপরের দিকের হাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। চিকিৎসার জন্য তাকে প্রথমে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে দুর্ঘটনার স্থান থেকেই ট্রাক চালক কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক হয়। বর্তমানে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এ বিষয়ে থানার ওসি আরিচুল হক জানান, ঘাতক ড্রাইভার আটক হয়েছে, এখন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


বাউফলে ট্রাক চাপায় পুলিশ সদস্য আহত, চালক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here