ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে তিনজন আটক

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জুয়া খেলার সময় হাতেনাতে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ জুলাই) রাত ৯ টায় উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের চাঁদপাড়া বাজার এলাকায় মাসুদুল এর চাতালে প্রকাশ্য জুয়া খেলার সময় তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে খেলার সামগ্রী, নগদ ১৩০ টাকাসহ ৩জন কে আটক করা হয়।

আটক তিনজন হলেন- উপজেলার ভর্ণাপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে তুহিন মিয়া (৫০), চাঁদপাড়া গ্রামের মৃত রবিয়া প্রধানের ছেলে সফিকুল ইসলাম (৪৮) এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার তেকানী গ্রামের হামেদ আলীর ছেলে আন্তাজ আলী (৩৬)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে তিনজন আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles