বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ময়মনসিংহের নীহারিকা পারভীন ইভা

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নীহারিকা পারভিন ইভা।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ১৭ জুলাই ঘোষণা করা হয়েছে। মেহের আফরোজ চুমকি এমপি কে সভাপতি ও শবনম জাহান শিলা এমপি কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির নির্দেশক্রমে সাধারন সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। ১০২ সদস্য বিশিষ্ট কমিটিতে সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি নীহারিকা পারভিন ইভা। মহিলা আওয়ামী লীগ নেত্রী নিহারিকা পারভীন ইভা এর পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরুল হক জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী নুরুল হক চাকুরী জীবনে একজন ম্যাজিস্টেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও ময়মনসিংহের সেটেলমেন্ট অফিসার ছিলেন। বর্তমানে ময়মনসিংহ নগরীর পন্ডিত পাড়া নিবাসী বীরমুক্তিযোদ্ধা ও ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম নুরুল হক এর মেয়ে বীরমুক্তিযোদ্বা সন্তান নিহারিকা পারভীন ইভা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী গণ। নারী নেতৃত্বের অগ্রগতিতে একজন অনন্য উদাহরণ হিসেবে নিজেকে পরিচিত করে যাচ্ছেন নীহারিকা পারভীন ইভা।


বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ময়মনসিংহের নীহারিকা পারভীন ইভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles