
মো মোমিনূর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর একদল তরুণ যুব সমাজ তারা খোলপেটুয়া নদী চরে উপকূলী যুব সংগঠন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের উদ্যোগে বেসরকারি গবেষনা প্রতিষ্ঠান বারসিক ও সিডো এর সহযোগিতা রিভার স্ট্রাইক কর্মসূচি পালন করে।
রবিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় সাতক্ষীরা শ্যামনগরের খোলপেটুয়া নদীর চরে জলবায়ু ন্যায্যতা ও আসন্ন জলবায়ু সম্মেলন (কপ-২৮) কে সামনে রেখে তরুণরা বলেন বিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়ছে তারা কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃদ্ধি পাচ্ছে প্রকৃতিক দূর্যোগ। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূল জুড়ে যে সকল সংকট দেখা দিচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়, লবনাক্ততা, নদীর বাঁধ ভাঙ্গন সহ জীবন ও জীবিকার উপর দিন দিন চরম প্রভাব পড়েছে।
দেখা দিচ্ছে তীব্র পানি সংকট, ক্ষতি হচ্ছে জীবন ও সম্পাদের । জলবায়ু পরিবর্তনের কারণে ঝড়, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দূর্যোগ বেশি দেখা দিচ্ছে। এর প্রভাব এখন পৃথিবীর মানুষের উপরে পড়ছে, যে ভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে সেগুলো ভবিষ্যতে আরও বিপর্যয় হয়ে উঠতে পারে ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে উপকূলীয় অঞ্চল। এসময় তরুণ বক্তরা আশংকা করা বলেন বাংলাদেশ সহ যে সকল দেশগুলো সাগরে চরে গড়ে উঠেছে সেই সকল দেশগুরোর ভবিষ্যত অন্ধকার। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি না হলেও এর ফল ভোগ করছি বাংলাদেশ। তাই তারা আহবান জানান জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলায় বিশ্ব নেতাদের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও জলবাযু চক্তি বাস্তবায়নের। তারা ভবিষ্যৎ এই সংকটের কথা ভেবেই এখন থেকে জলবায়ু ন্যায্যতা ও জলবায়ু তহবিলের বিশ্ব মোড়লদের মনোযোগ আকর্ষণের জন্য তারা এই কর্মসুচি পালন করে। উক্ত স্ট্রাইক কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের পরিচালক রাইসুল ইসলাম, আহবায়ক আলতাপ হোসেন, কাশিমাড়ী ইউনিটের সারাধন সম্পাদক জুবায়ের ইসলাম প্রমুখ।





