গুরুদাসপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
106

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোর-৪ আসনের প্রয়াত এমপি মোজাম্মেল হকের জৈষ্ঠ পুত্র ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে গুরুদাসপুর উপজেলা বিএনপির নেতা কর্মীরা।

সাবেক চাপিলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শামসুল হক মোল্লার সভাপতিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে মরহুম মোজাম্মেল হকের গুরুদাসপুর বাসভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার রোজি মোজ্জাম্মেল মহিলা কলেজ রোড হয়ে গুরুদাসপুর থানা মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় তার বাসভবনের সামনে শেষ হয়। এরপর সন্ধায় তার বাসভবনে সকল নেতা কর্মীদের নিয়ে কেকে কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নাটোর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গুরুদাসপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি। এছাড়াও বিএনপি নেতা মো.আলাল সরদার, নাজিরপুর ইউনিয়ন পরিষদের বিএনপি থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.ফিরোজ আহম্মেদ, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর সবুজ বিশ্বাস লালন, শরিফুল ইসলাম শরীফ, অ্যাডভোকেট শরিফুল ইসলাম ভোলা, আব্দুল মান্নান (শিক্ষক), মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর অঞ্জলি আফসারী, আব্দুল করিম, শাকিল হোসেন, ফেরদৌস হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় পৌরসদরসহ ৬টি ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দলটি গঠন করেন। আমরা সেই জিয়ারই আদর্শে রাজনীতি করি। “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়কের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবী আদায়ে সোচ্চার থাকতে হবে।

ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ দাবী আদায় করে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এটা বিএনপির অস্তিত্ব রক্ষার লড়াই। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে জনগন মুখিয়ে আছে। গুরুদাসপুর-বড়াইগ্রামের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে একত্রে কাজ করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে সংসদ সদস্য প্রার্থীর লক্ষ্যে দোয়া ও সহযোগীতা চেয়েছেন তিনি। পরিশেষে দেশ জাতি ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


গুরুদাসপুরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here