নড়াইলে উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

0
86

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের আহবায়ক বি এম কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান লোহাগড়া উপজেলা পরিষদ লোহাগড়া, নড়াইল ও যুগ্ম আহবায়ক শাওয়াল বিশ্বাস ভাইস চেয়ারম্যান পাবনা সদর কে মনোনীত করায় লোহাগড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানান, লোহাগড়া উপজেলা পরিষদের বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন।

লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বি এম কামাল হোসেন গনমাধ্যম কর্মীদের জানান আমরা উপজেলা ভাইস চেয়ারম্যানরা দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে জাতীয় সংসদ ভবনের সামনে একএিত হয়ে এ কমিটি গঠন করেছি। আমরা দুজন সকল ভাইস চেয়ারম্যানদের সাথে কথা বলে পুর্নাঙ্গ কমিটি গঠন করব। বাংলাদেশের সকল ভাইস চেয়ারম্যান কে এক জায়গা করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন জেলা থেকে ভাইস চেয়ারম্যানরা এসেছিল। এবং আমাদের ভাইস চেয়ারম্যানদের মেসেঞ্জার গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপে অধিকাংশ ভাইস চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে এ কমিটি গঠন করা হয়েছে। আমরা দুজন সকল ভাইস চেয়ারম্যানদের সাথে কথা বলে পুর্নাঙ্গ কমিটি করবো।


নড়াইলে উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here