
আব্দুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৫৩, ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শাহ মনজুরুল হকের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগ ও মতবিনিময়কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন। ভবিষ্যতে তিনি ভোটার ও সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য সাঈদ আহমেদ রাজা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন উপকমিটির সদস্য মেহেদী হাসান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য কাজী বসীর আহমেদ, এটার্নী জেনারেল আলতাফ হোসেন আমানী, এটার্নী জেনারেল হুমায়ূন কবির সহ বিভিন্ন জেলার আওয়ামী আইনজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মী ও জনসাধারণকে শাহ মনজুরুল হকের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করে সুপ্রীম কোর্ট আইনজীবী নেতৃবৃন্দ গন বলেন, শাহ মনজুরুল হক আমাদের অত্যান্ত শ্রদ্ধার মানণীয় প্রধানমন্ত্রীর খুব প্রিয় একজন মানুষ এই আসনের মানণীয় প্রধানমন্ত্রী নৌকা দিলে শাহ্ মনজুরুল হককেই দিবে। তিনি আপনাদের এলেকার সোনার ছেলে আমাদের সুখ দুঃখের সাথী এবার সে এসেছে আপনাদের উন্নায়ন করার জন্য। তার পাশে থেকে সবসময় তাকে সহযোগিতা করে আগামী নির্বাচনে জয়যুক্ত করলে আপনাদের ঈশ্বরগঞ্জের সার্বিক উন্নয়ন হবে।













