ভোলার তজুমদ্দিনে সেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন যাত্রা শুরু

মোঃ ওসমান ফারুক,বিশেষ প্রতিনিধি তজুমদ্দিন ভোলা

ভোলার তজুমদ্দিন উপজেলার সকল শ্রেনী পেশার ও ছাত্র ছাত্রীদের কে নিয়ে একসাথে এক যোগে স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন যাত্রা শুরু করেছেন।

তজুমদ্দিন উপজেলার সকল স্বেচ্ছাসেবিরা মিলে একসাথে মিলিত হয় তারা অসহায় মানুষদেরকে ফ্রিতে রক্ত দানে জন্য এই সংগঠন টি গঠন করা হয়। তজুমদ্দিন উপজেলার সকল স্বেচ্ছাসেবিদের সাথে কথা বলে জানা যায়, তারা সমাজের অসহায় মানুষদেরকে সেবা প্রদান করা জন্য তাদের এই সংগঠন। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের উদ্যোক্তা মোঃ ওসমান ফারুক এর সাথে কথা বলে জানা যায় তিনি বলেন আমাদের সমাজের অসহায় রোগীদের জন্য স্বইচ্ছায় ফ্রিতে রক্ত দান থেকে সমাজের অসহায় মানুষের পাশে থেকে যতটুকু সম্ভব কাজ করবো আমরা তজুমদ্দিন উপজেলার সকল স্বেচ্ছাসেবিরা। তজুমদ্দিন উপজেলার আইসিটির পরিচালক, সাদির হোসেন রাহিম নেতৃত্বে এই সংগঠন টি গঠন করে হয়। তজুমদ্দিন থেকে বিভিন্ন হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দান করেন এই সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা। আমরা আরো জানতে পারি এই সংগঠন থেকে দৈনিক তিন থেকে চার জন স্বেচ্ছাসেবিরা নিজেরা ফ্রিতে স্বইচ্ছায় রক্ত দেন এবং অন্যজনকে রক্ত দেওয়ার জন্য আগ্রহী করেন এবং অসহায় মানুষদেরকে রক্তের ব্যবস্তা করে দেন।

এই সংগঠনের স্বেচ্ছাসেবীদের আংশিক তালিকা প্রকাশ করা হলো। মোঃ হাফেজ মাহমুদ, মোঃ মহাসিন, মোঃ রাজিব হোসেন, আহসান উল্লাহ মিঠু, সাইফুল হাওলাদার, মোঃ রিয়াজ মাহমুদ, সোহেল পন্ডিত, মমিন হোসেন, মোঃমোস্তফা রাজা, মমিন হাওলাদার, রাকিব হোসেন, জাহিদ হোসেন রিয়াদ, বাহার তালুকদার, মোঃ আরিফুর রহমান, মোঃ সুমন হোসেন, এসডি সান্ত, অনিক দাস, মোঃ তাহমিদ, মুরাদ হাওলাদার, মোঃ সোহাগ, মোঃআসিফ, আহাদ হোসেন, মোঃমাহিম, বিল্লাল হোসেন রাজু, অলিউল্লাহ অপু, রিয়াজুল ইসলাম মমিন, আদনান ইসলাম আইয়ুব, আব্দুল মমিন, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবি দের জন্য দোয়া শুভকামনা রইলো। তাদের এই সংগঠন যেনো অসহায় মানুষদেরকে সেবা প্রদান করতে পারে এই কামনা করেন তজুমদ্দিন উপজেলার সকল শ্রেনী পেশার মানুষ।


ভোলার তজুমদ্দিনে সেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন যাত্রা শুরু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles