কুষ্টিয়া ভেড়ামারা হাসপাতাল সড়কের বেহাল অবস্থা।

মো: আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া ভেড়ামারা হাসপাতাল সড়কের বেহাল অবস্থা।

ভেড়ামারা রেল ওয়ে স্টেশন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিমুখে শহরের প্রধান এই সড়কটি বর্ষাতে পানি জমে বিটুমিন নষ্ট হয়ে গেছে। এছাড়া পানি জমে থেকে সাব-বেজ নষ্ট হয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে যার ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

ইতিমধ্যে কুষ্টিয়া ভেড়ামারা শহরের প্রবেশদ্বার জি.কে খালের উপর ৩ নং ব্রীজ টি পুণ: নির্মাণের কাজ শুরু হওয়াতে এই সড়কটি বন্ধ থাকায় বিকল্প সড়ক হিসাবে ব্যবহৃত হচ্ছে ভেড়ামারা হাসপাতাল সড়কটি। ফলে ট্রাফিক চলাচলের অতিরিক্ত চাপ বেড়েছে এই সড়কটিতে। ঢাকা কোচ, লোকাল বাস, মালবাহী ট্রাক সহ সব ধরনের ট্রাফিক চলাচল করছে এই সড়ক দিয়ে।

দীর্ঘদিন এই সড়কটি মেরামত না হওয়াতে এবং ভাড়ী ট্রাফিক চলাচলের কারনে বর্তমানে সড়কটির অবস্থা খুবই নাজুক ও ঝুকিপূর্ণ হয়ে পড়েছে, এবং এই বড় বড় গর্তগুলো পরিনত হয়েছে মৃত্যুকূপে।

স্থানীয় জনগন দ্রুত এই সমস্যা থেকে পরিত্রান চেয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।


কুষ্টিয়া ভেড়ামারা হাসপাতাল সড়কের বেহাল অবস্থা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles