দুমকিতে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ী আটক।

0
131

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় জনাব তারেক মোহাম্মদ আবদুল হান্নান, অফিসার ইনচার্জ, দুমকি থানা, পটুয়াখালী এর নেতৃত্বে অদ্য ইং ০৫-১০-২০২৩ তারিখ দুমকি থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় নিয়োজিত অফিসার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানাধীন রাজাখালী সাকিনে গাবতলী বাজারে মোঃ বশিরুল ইসলাম এর মুদি দোকানের সামনে ইট সলিং রাস্তার উপর হইতে আসামী মোঃ রাকিব হাওলাদার (১৯), পিতা মোঃ আলী হোসেন হাওলাদার, মাতা মোসাঃ সেতারা, সাং দক্ষিন মুরাদিয়া, ৪নং ওয়ার্ড, থানা দুমকি, জেলা পটুয়াখালী এর দখল হইতে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দতালিকা মূলে জব্দ করেন। এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করিলে আসামীর বিরুদ্ধে দুমকি থানার মামলা নং ০৬, তারিখ ০৫/১০/২০২৩ ইং, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক) রুজু করা হয়েছে।


দুমকিতে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১জন মাদক ব্যবসায়ী আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here