
আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারস্থ সাথী রান্নাঘর চায়নিজ রেস্তোরায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি প্রার্থীতা ঘোষনা করেন।
এমপি পদপ্রার্থী জাকির হোসেন স্থানীয় খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক। তিনি বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাটোর জেলা আ.লীগের সদস্য পদে রয়েছন। ছাত্রজীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মতবিনিময় সভায় এমপি পদপ্রার্থী জাকির হোসেন বলেন, তার পিতা বীর মুক্তিযোদ্ধা শহীদ ডা. আইনুল হক বড়াইগ্রাম উপজেলা আ.লীগের সভাপতি থাকাকালীন সময়ে বিএনপি-জামাত জোটের হাতে প্রাকাশ্য খুন হন।এরপর ৪বার কারাবরণসহ তিনি ও তার পরিবার নানাভাবে দুঃশাসনের শিকার হয়েছেন। আওয়ামী পরিবারের ত্যাগি এই নেতা জনপ্রিয়তার কারণে দলীয় প্রতিকে টানা তিনবার বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। এজন্যই দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী তাকে মূল্যায়ণ করবেন বলে তার দৃঢ় বিশ্বাস।
বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানিত করে নিজে সম্মানিত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন জাকির হোসেন। বিশেষ করে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মাসেতু, যমুনা রেল সেতু, কর্নফুলী ট্যানেল নির্মাণ, ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দানসহ প্রধানমন্ত্রীর নানা উন্নয়ন ও গুনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন মেয়র জাকির হোসেন।
মতবিনিময় সভার পূর্বে মেয়র জাকির হোসেন সদ্য প্রয়াত জেলা আ.লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির নিজ গ্রাম বিলসায় যান এবং তার কবর জিয়ারত করেন।













