দুমকিতে আধিপত্য বিস্তারের দ্বন্দে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত-৮

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে সরকারি জনতা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারের দ্বন্দে কলেজ ছাত্রলীগ ও ছাত্রদলকর্মীদের দু’গ্রুপে দফায় দফায় হামলা ও সংঘর্ষে অন্তত: ৮জন আহত হয়েছে।

রবিবার (৮ অক্টোবার)সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সরকারি জনতা কলেজে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দু’গ্রপের হামলা সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী সূত্র জানা, চলতি সেশনে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ছাত্রদল নেতা কর্মীরা শ্লোগান দিচ্ছিলো। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরাও পাল্টা শ্লোগান শুরু করলে দু’গ্রপের হাতাহাতি সংঘর্ষে রূপনেয়।

খবর পেয়ে উভয় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাযোগ দিলে দু’গ্রুপে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত হামলা সংঘর্ষ হয়। কৃষক দলের আহবায়ক এর ব্যবসা প্রতিষ্ঠান এ হালমা ও ভাংচুর এর ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের মোঃ খায়ের, মোঃ আবু সুফিয়ান সুধা ও ছাত্র দলের আহবায়ক মোঃ গোলাম সরোয়ার, মোঃ জাহাঙ্গীর হোসেনসহ অন্তত: ৮ নেতা-কর্মী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলা সহিংসায় জড়িত থাকায় পুলিশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেনকে আটক করেছে।

এ হামলা সহিংসতার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল পরস্পরকে দোষারোপ করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।


দুমকিতে আধিপত্য বিস্তারের দ্বন্দে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত-৮

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles