লালমনিরহাটের কালীগঞ্জের হলমোড়ে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত।

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটো উল্টে চালক বলরাম বর্মনের (৫৪) মৃত্যু হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১০ টার দিকে শিয়ালখোয়া হলমোড়ের ১৫০গজ পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বলরাম বর্মন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দনপাট বাবুপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটো চালিয়ে সংসার চালান বলরাম বর্মণ।  প্রতিদিনের মতো রবিবার অটোতে যাত্রী নিয়ে স্থানীয় বাজার শিয়ালখোয়া আসছিলেন তিনি। পথে অটোটির সামনে দিয়ে হঠাৎ একটি কুকুর দৌড় দেয়। এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টে যায়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পায় ও একটি চোখ উঠে যায় ঘটনাস্থলেই চালক বলরাম বর্মনের মৃত্যু হয়। অটোর যাত্রীদের সাথে কথা বলে জানা যায় একটি বাচ্চার বাম হাতে আঘাত পেয়েছে আর সকল যাত্রী সুস্থ রয়েছে বলে জানিয়েছেন এক যাত্রী।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


লালমনিরহাটের কালীগঞ্জের হলমোড়ে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles