ভোলার তজুমদ্দিনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রসাশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

0
73

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গা উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে তজুমদ্দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অদ্য ১২/১০/২৩ তারিখ বিকাল ৫ঃ০০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুপন মজুমদার সাধারণ সম্পাদক বাবু মিঠুল সিং সহ ১৫ টি পূজা মন্ডব কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য প্রদান করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন, মাননীয় সংসদ সদস্য-১১৭ ভোলা -৩,প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবার পূজায় সবার সাথে আনন্দ ভাগ করে নিবেন এবং পূজা পরিচালনায় সকল সহযোগিতা করা হবে তিনি আরো বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশে রাজাকারদের কোন ঠাই হবে না। সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফজলুল হক দেওয়ান, ইন্সপেক্টর (তদন্ত) জনাব তারিক হাসান রাসেল, জনাব সেলিম রেজা, পিআইও সহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান। শারদীয় দূর্গা উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় পালন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে প্রশাসনের সর্বাত্মক সহায়তা প্রদানে আশ্বস্ত করা হয়।


ভোলার তজুমদ্দিনে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রসাশনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here