আশাশুনি মহেশ্বরকাটি মেট্রোরেলের আদলে সাজানো পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাষষ্ঠীতে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি সার্বজনীন দূর্গাপূজা মন্ডপের প্রবেশ পথে মেট্রোরেল এর আদলে গেট ও পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম।

শুক্রবার বিকালে মহেশ্বরকাটি শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে তিনি এ মেট্রো রেলের আদলে গেট উদ্বোধন শেষে পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই উৎসবকে সামনে রেখে সরকারের উন্নয়নকে তুলে ধরতে ও ভক্তদের মন আকৃষ্ট করতে মহেশ্বরকাটি সার্বজনীন পূজা কমিটির আয়োজনে মন্দিরের সামনের খালে তৈরি করা হয়েছে মেট্টোরেলের আদলে মন্দিরের প্রবেশ পথ। যা ভক্তদের মন কেড়েছে। তিনি আর বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। আসন্ন দুর্গোৎসবকে ঘিরে কোন দুষ্কৃতিকারীরা যেন এই উৎসবকে বাধাগ্রস্থ করতে না পারে সেজন্য তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান, রজব আলী সরদার, পরেশ অধিকারী, তবিবুর রহমান তৈবার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, সার্বজনীন দুর্গোৎসব আয়োজক কমিটির সভাপতি অনাঙ্গ মন্ডল, সাধারণ সম্পাদক বিকাশ সরদার, মহেশ্বরকাটে মৎস্যজীবী আড়ৎদার সমিতির সভাপতি আবদুস সালাম প্রমূখ।


আশাশুনি মহেশ্বরকাটি মেট্রোরেলের আদলে সাজানো পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles