
মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে দলীয় কার্যালয় জনতা ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় র্যালীটি দলীয় কার্যালয় জনতা ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে বাউফল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ মনির মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান ও মোহাম্মদ ইব্রাহিম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়নের যুবলীগের হাজার হাজার নেতা কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, পটুয়াখালী (২) বাউফল আসনের সংসদ সদস্য সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি’র তত্ত্বাবধানে উপজেলা যুবলীগ সক্রিয়ভাবে সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করে যাচ্ছেন।












