ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শ্যামলেন্দু কুমার চক্রবর্তী শ্যামল এর সংবাদ সম্মেলন

0
74

আবদুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিজকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে সংবাদ করেছে শ্যামলেন্দু কুমার চক্রবর্তী শ্যামল। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শ্যামলেন্দু কুমার চক্রবর্তী তার রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে নিজেকে ময়মনিসংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছা সেবক লীগের সাবেক যুন্ম আহ্বায়ক মুখলেছুর রহমান মানিক সহ দলীয় নেতৃবৃন্দ।

জানা যায়, শ্যামলেন্দু কুমার চক্রবর্তী শ্যামল ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। তিনি ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বতর্মানে তিনি আমেরিকা প্রবাসী। আমেরিকায় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।


ঈশ্বরগঞ্জে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শ্যামলেন্দু কুমার চক্রবর্তী শ্যামল এর সংবাদ সম্মেলন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here