ভোলার তজুমদ্দিনে,মাধ্যমিক বিদ্যালয়ের উধর্বমূখী একাডেমিক ভবন উদ্বোধন করলেন,এমপি শাওন।

0
163

এম এইচ আরিফ ভূইঁয়া,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের উধর্বমূখী একাডেমিক ভবন উদ্বোধননীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন,  শিক্ষার মান উন্নয়নে দেশরত্ন শেখ হাসিনা সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা রুপান্তরে সর্ব প্রথম  জাতিকে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য, সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শিক্ষার সুন্দর পরিবেশ তৈরী করতে সরকার নতুন নতুন ভবন স্থাপনের উদ্যোগ গ্রহন করেন, তারই ধারাবাহিকতায় আমি আমার নির্বাচনি এলাকা, লালমোহন তজুমদ্দিনে  অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি ভবন নির্মানের সুব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন, সরকার ১০০% উপবৃত্তি প্রদান করে, গ্রামের  গরিব অসহায় খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে সহায়তা করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় দেশরত্ন শেখ হাসিনা সরকারীকে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখতে উপস্থিত সকলকে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানান।

এর আগে এমপি শাওন  একাডেমিক ভবন এবং মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন। শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত, অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, ফজলুল হক দেওয়ান, চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহিদুল্যা কিরন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ রাসেল মিয়া সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।


ভোলার তজুমদ্দিনে,মাধ্যমিক বিদ্যালয়ের উধর্বমূখী একাডেমিক ভবন উদ্বোধন করলেন,এমপি শাওন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here