Home আইন-আদালত রাজশাহীর পুঠিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

রাজশাহীর পুঠিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

রাজশাহীর পুঠিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসে চালক ও তার সহযোগী ছাড়া কোন যাত্রী ছিলেন না। এটি নাটোরের একটি কোম্পানির বাস ছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়।

এ সময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও তার সহযোগী। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পুলিশও ঘটনাস্থলে যায়।

ওসি জানান, এ ঘটনায় বাস মালিকের পক্ষ থেকে মামলা হবে। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


রাজশাহীর পুঠিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here