গৌরীপুরে পপির নৌকার প্রচারণায় অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা রওনক হাসান

0
217

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গত ২৯ ডিসেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার, বিকেল ৫ টায়, ১৪৮ ময়মনসিংহ-৩, গৌরীপুরের নিলুফার আনজুম পপির নৌকার প্রচারণায় আসেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে অবস্থিত শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় ভোটারদের সাথে নৌকার নির্বাচনী আলোচনা সভায় নিলুফার আনজুম পপির সফর সঙ্গী হয়ে আসেন মৌসুমী হামিদ। এছাড়াও গৌরীপুরের নৌকার মাঝি পপির সফরসঙ্গী হয়ে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা রওনক হাসান ও জনপ্রিয় কবিতাশিল্পী আহকাম উল্লাহ।

নৌকার ভোট চেয়ে সাধারণ ভোটারদের উদ্দেশ্য বক্তব্য রাখেন মৌসুমি হামিদ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই বলে উনি বলেন, নৌকা বাংলাদেশ আওয়ামী লীগের মার্কা, শেখ হাসিনার মার্কা বঙ্গবন্ধুর মার্কা। নিলুফার আনজুম পপি, শেখ হাসিনার প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তাই গৌরীপুরের আসনটি আওয়ামী লীগকে উপহার দিতে সকলের নৌকায় ভোট দিতে হবে। সংক্ষিপ্ত বক্তব্যের পর দর্শকদের উদ্দেশ্যের অনুরোধে দুই লাইন রবীন্দ্র সংগীত পরিবেশন করেছেন এই অভিনেত্রী।

এছাড়া নৌকায় ভোট চেয়ে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দেন জনপ্রিয় অভিনেত্রী রওনক হাসান ও আবৃত্তি শিল্পী আহকাম উল্লাহ।

উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গৌরীপুরের নৌকার মাঝি এডভোকেট নিলুফার আনজুম পপি।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ বেলায়েত হোসেন মনোজ, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল কাদির, সিধলা ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কেবিএম গোলাম মোস্তফা লিটন, সিধলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ কামরুজ্জামান কামরুল মাস্টার, আওয়া লীগ নেতা সাইদুল ইসলাম।


গৌরীপুরে পপির নৌকার প্রচারণায় অভিনেত্রী মৌসুমী হামিদ ও অভিনেতা রওনক হাসান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here