নেত্রকোণায় আসন্ন দ্বাদশ সংসদীয় নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

0
81

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ মহোদয়ের নির্দেশে আসন্ন দ্বাদশ সংসদীয় নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের কেন্দ্র ইনচার্জ, মোবাইল টিম ও স্টাইকিং টিমের করণীয় সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয় আজকে।

নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক করনীয় সংক্রান্তে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের অংশ হিসেবে আজ জেলা পুলিশ লাইন্সে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হারুন অর র‌শিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শাহ শিবলী সাদিক, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) ,জনাব মোঃ র‌বিউল ইসলাম, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার, খা‌লিয়াজু‌রি সার্কেল, জনাব সুমন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল, সহকারী পুলিশ সুপার,দুর্গাপুর সার্কেল জনাব মোঃ আক্কাছ আলী, জনাব হুসাইন মুহাম্মদ ফারাবী, সহকারি পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল এবং ‌জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।


নেত্রকোণায় আসন্ন দ্বাদশ সংসদীয় নির্বাচন উপলক্ষে পুলিশ সদস্যদের করণীয় সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here