নড়াইলে এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১

0
81

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ০২ জানুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ৮.৩০ ঘটিকায় চুরি মামলায় ০১ (এক) বছর এবং পারিবারিক আদালতের মামলায় ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জসিম লস্করকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

আসামি মোঃ জসিম লস্কর নড়াইল জেলার সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ মতিয়ার লস্করের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ সুজাত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here