ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রচারণায় ছাত্রলীগ নেতা উত্তম সরকার ও মো. মারিয়াম সোহন

0
81

গোবিন্দ মোদক,বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশ জুড়ে চলছে প্রার্থী সমর্থকদের রাতদিন প্রচারণা।ময়মনসিংহ-৩ (গৌরিপুর) আসনে নৌকার প্রার্থী নিলুফা আনজুম পপি কে বিজয়ী করতে প্রচারণায় গৌরিপুর উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি উত্তম সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর সূর্যসেন হল ছাত্র সংসদের সাবেক ভিপি ও সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মো. মারিয়াম সোহান। গৌরিপুর পৌরসভা এলাকায় শত শত ছাত্রলীগ নেতা কর্মী নিয়ে নৌকার পক্ষে মিছিল বের করে।

আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তারা। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা চলমান রাখতো নৌকা মার্কার জয়ের বিকল্প নেই তাই সকল ভোটারদের কাছে নৌকায় ভোট দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সরকার গঠন করার সুযোগ দেয়ার জন্য আহ্বান জানান ছাত্রলীগ নেতা উত্তম সরকার ও মারিয়াম সোহান। মিছিল শেষে একত্রিত হয় সমাবেশে ছাত্রলীগ কর্মীদের আগামী ৭ জানুয়ারী নির্বাচন সুষ্ঠু ভাবে প্রচারণা ও নৌকার জয়ের লক্ষ্যে নানাবিধ বিষয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।


ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রচারণায় ছাত্রলীগ নেতা উত্তম সরকার ও মো. মারিয়াম সোহন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here