গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা, সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক হোসাইন

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

মাহমুদুল হাসান মাসুদকে সভাপতি ও মোঃ আল হোসাইনকে সাধারণ সম্পাদক করে গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ

গত ২১ জানুয়ারি রোজ রবিবার, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট ও সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, তিন বছর মেয়াদী গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির বাকিরা হলেন, সহ সভাপতি বিপুল কুমার, নুরুজ্জামান নুরু, সুখ মিয়া, সাজ্জাত আল নূর, বাবুল মল্লিক, আতাউর রহমান, আশরাফুল আলম তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক শামস্ মোর্শেদ খান সামি, হুমায়ুন কবির সুজন, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, সাকিব ভূইয়া, রাসেল ভূইয়া, প্রচার সম্পাদক আব্দুর রহমান, দপ্তর সম্পাদক অমিয় সরকার প্রান্ত, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সোহাগ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ইউসুফ মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক তানভীর হাসান রকি, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা ভূইয়া।

এর পূর্বে গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ছিলো আহ্বায়ক কমিটি। পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক উমর ফারুক স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় স্বাভাবিক ভাবেই নতুনদের সুযোগ আসে। ফলে পূর্বের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদকে নব নির্বাচিত কমিটির সভাপতি করা হয়। আর স্বেচ্ছাসেবক লীগের নতুন মুখ হিসেবে চমক পূর্ণভাবেই সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা আল হোসাইন। মোঃ আল হোসাইন গৌরীপুর পৌর ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সভাপতি হিসেবে ৪ বছর সফলভাবে দায়িত্ব পালন করেন।

তারুণ্য নির্ভর ও সাবেক ছাত্রলীগ নেতাদের সমন্বয়ে গঠিত গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগ নিয়ে আশাবাদী জেলা স্বেচ্ছাসেবক লীগ। গৌরীপুর পৌর আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন হিসেবে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

নব গঠিত কমিটি সভাপতি মাসুদ বলেন, “বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আমার কাছে নতুন অভিজ্ঞতা নয়। পূর্বের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম। তাই সভাপতির দায়িত্ব পালন করা আমার জন্য সহজ হবে। এই ইউনিটের প্রত্যেকটি কর্মীর সাথে আমরা সু সম্পর্ক আছে এবং থাকবে।”

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক আল হোসাইন বলেন, ” আমি দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে গৌরীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এই অঞ্চলের সাবেক ছাত্রলীগ আমার শক্তি। ওদের সাথে নিয়ে যেভাবে ছাত্রলীগ করেছি, এভাবেই ওদের সাথে নিয়ে স্বেচ্ছাসেবক লীগটা করতে চাই। স্বেচ্ছাসেবক লীগের এই নতুন অভিজ্ঞতাটাকে উপভোগ করতে চাই। গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগকে রুল মডেল হিসেবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ”


গৌরীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা, সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক হোসাইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles