
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
১৬১ নেত্রকোনা-৫ পূর্বধলা সংসদীয় আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেনের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর নেতৃবৃন্দ।
পূর্বধলায় নিজ বাড়িতে নব নির্বাচিত এমপি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর সভাপতি মোঃ আল-ইমরান এবং সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান (মনির) এর নেতৃত্বে আহমদ হোসেন মহোদয়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উজ জামান, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম জয়। জনপ্রিয় সংগীত শিল্পী সাগর তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী মোঃ আল আমিন, বিশকাকুনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম তালুকদার, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম।
উল্লেখ্য যে, জনাব আহমদ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, গত ৭ জানুয়ারি ২০২৪ ইং সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত কাউন্সিল ধরে এই পদে অব্যহত আছেন।
নতুন যাত্রায় নব নির্বাচিত এমপি মহোদয়কে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছে শ্যামগঞ্জ প্রেসক্লাব। সত্য প্রকাশে এমপি মহোদয়ের পাশে, সুস্থ ধারার সাংবাদিকরা সবসময় থাকবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি শ্যামগঞ্জ প্রেসক্লাবের সাথে থাকবেন বলে আশ্বস্থ করেন।













