কালকিনিতে সাংবাদিক জি.এম দেলোয়ার হোসেন দুলালের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালন

এম ডি শাহিন কালকিনি উপজেলা প্রতিনিধি:

যথাযথ ভাব গম্ভীর পরিবেশে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে সাপ্তাহিক কালকিনি বার্তার প্রতিষ্ঠাতা ও কালকিনি পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মরহুম জি.এম দেলোয়ার হোসেন দুলালের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সাপ্তাহিক কালকিনি বার্তার উদ্যোগে বুধবার বিকেলে কালকিনি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষক, রাজনৈতিক, সাংবাদিক সহ সুশিল সমাজের প্রতিনিধিরা।
কালকিনি উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক কালকিনি বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে এবং কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সার্বিক পরিচালনায় সভায় আলোচনা করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ও সুনিল শিল্পী গোষ্টি বাংলাদেশ এর সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, কালকিনি উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মেহেদী হাসান মিন্টু, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফরুল হাসান, সাধারন সম্পাদক ম.ম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবু, কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান ও সহকারী শিক্ষক এবং উদীচী শিল্পী গোষ্টি কালকিনি শাখার সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সুমন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি গণ । এসময় দোয়া পরিচালনা করেন হেমায়েত হোসেন।


কালকিনিতে সাংবাদিক জি.এম দেলোয়ার হোসেন দুলালের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here