মাদারীপুরে” মৈত্রী মিডিয়া সেন্টার” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের বৃহৎ সাংবাদিক সংগঠন “মৈত্রী মিডিয়া সেন্টার” এর উদ্যোগে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে নতুন শহর এলাকায় মৈত্রী মিডিয়া সেন্টারের কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়।

বিসিডিএস মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব ও সন্ধানী ড্রাগ হাউজের প্রোপ্রাইটর মোঃ সাকিব হাসান এর সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াস।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।


মাদারীপুরে” মৈত্রী মিডিয়া সেন্টার” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here