দুমকিতে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কলেজ পরিদর্শনে সংসদ সদস্য- রুহুল আমিন হাওলাদার

0
186

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকী উপজেলায় ৭ এপ্রিল মাত্র ১০ মিনিটের কালবৈশাখী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়া কদমতলা কলেজ পরিদর্শন করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টায় কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বন্যাকে কেন্দ্র করে এলাকাও দেখে গেলাম এবং কলেজটি নিজের দেখা প্রয়োজন ছিল। ঝড়ে ক্ষতিগ্রস্ত কলেজটি পাকা ভবন নির্মাণ ও এমপিও ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কলেজ প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, গ্রামীন এলাকায় এরকম একটি কলেজ হওয়া দুঃসাধ্য ব্যাপার। এ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কলেজটি ব্যপক ভূমিকা রেখে চলছে।

তিনি আরও বলেন, কলেজটি এমপিও করার জন্য প্রয়োজনে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও অনুরোধ করব এটা নিঃসন্দেহে এই কলেজের শিক্ষক ও স্টাফদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, লেবুখালি ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান প্রমুখ।


দুমকিতে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত কলেজ পরিদর্শনে সংসদ সদস্য- রুহুল আমিন হাওলাদার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here