নড়াইলের লোহাগড়ায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

0
83

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মঙ্গল শোভাযাত্রা সহ নানাভাবে বর্ষবরন অনুষ্ঠান শুরু বাংলা নববর্ষ ১৪৩১ বরণ করতে নড়াইলের লোহাগড়ায় পহেলা  বৈশাখ সকাল ৮টা থেকে  নানা কর্মসূচী পালিত হয়েছে।

সকাল ৮টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চত্বরের মঞ্চে শুরু হয় প্রথমে জাতীয় সংগীত পরে বর্ষবরণের গান। এরপর মঞ্চে মঙ্গল প্রদীপ  জ্বালিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখের গান আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্তৃতিক জোটের আয়োজনে এখান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ অংশগ্রহন করে।

উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসক, উপজেলা পুলিশ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ স্থানীয় সুধী সমাজের সকলে এই শোভাযাত্রায় অংশগ্রহন করে। ৩ কিলোমিটার দীর্ঘ মঙ্গল শোভাযাত্রা লোহাগড়া পাইলট স্কুল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর শুরু হয় শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী রয়েছে নানা কর্মসূচি।


নড়াইলের লোহাগড়ায় বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here