পূর্বধলাবাসি সহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন

0
86

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

পহেলা বৈশাখ ১৪৩১ বাংলা নববর্ষের এই উৎসবমূখর প্রথম দিনে পুর্বধলা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়েছেন পূর্বধলা উপজেলার আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সমাজ সেবক শিল্পপতি আসাদুজ্জামান নয়ন। তিনি বলেন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি আরও বলেন আমরা বাঙালি জাতি, আমরা বাংলা ভাষায় কথা বলি। ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে এমন জাতি নাই।

আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র নিয়ে বাঙালি জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। সুদীর্ঘকাল ধরে গড়ে উঠা আমাদের ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অহংকার মিশে থাকে নতুন বছরের শুভাগমনে। আমাদের হৃদয়ে উদ্ভাসিত হয় দেশমাতৃকার অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদুর অতীতকাল ধরে নির্মিয়মান বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে। শাশ্বত ঐতিহ্যের সাথে মনুষ্যত্বের অস্তিত্ব মিলে নির্মাণ করে এক সুসংহত জাতি। তাই ১লা বৈশাখের এদিনে এক উদ্দীপ্ত প্রেরণায় জেগে উঠে জাতির আত্মপরিচয়। প্রতিবছর নববর্ষ সোনালী অতীতের আলোকে সম্মুখ পানে, অগ্রগতির পথে এগিয়ে যেতে প্রেরণা দেয়৷ নানা ঘটনা ও দূর্ঘটনার সাক্ষী ১৪৩০ সাল অতিক্রম করে ১৪৩১ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। গত বছরের দুঃখ, অবসাদ, ক্লান্তি, হতাশা ও গ্লানিকে ডিঙিয়ে নতুন উদ্যমে অগ্রসর হওয়ার নির্দেশনা নিয়ে এসেছে বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের সংস্কৃতির দ্যোতক। বাংলা সন- তারিখ আমাদের প্রাত্যহিক জীবন, দৈনন্দিন অর্থনৈতিক কর্মকান্ডের অপরিহার্য অনুষঙ্গ, তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, বিদগ্ধজনের মানসিক আশ্রয় ও মননের পরিচর্যার উৎসস্থল।

সুপ্রাচীনকাল ধরে গড়ে ওঠা ভাষা ও কৃষ্টির নিবিড় বন্ধন ভেঙ্গে ফেলার জন্য বিদেশী আধিপত্যবাদী প্রভুরা। সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। আমাদের এ সম্পর্কেও সচেতন ও অনন্ত জাগ্রত থাকতে হবে। শপথ নিতে হবে দেশ প্রেমের, দেশের উন্নয়ন হলে আমাদের উন্নয়ন হবে। প্রধান মন্ত্রীর মিশন, ভিশন ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে দেশে প্রেমে উদ্ধুত্ব হতে হবে। তিনি বলেন, আসন্ন পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী, তাই সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া চাই।

নববর্ষের প্রথম দিনে আমি সকলের সুখ, ও কল্যাণ কামনা করছি। বাংলা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, সবার জীবন হয়ে উঠুক সুখ সমৃদ্ধ ও কল্যাণময়। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে চিরতরে বিদায় হোক অসত্য, অন্যায়, অনাচার, ধর্মবিরোধ ও অশান্তি। ১৪৩১ বাংলা নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি সকলের ব্যক্তিগত, পারিবারিক জীবন সুন্দর হোক।

১৪৩১ বাংলা সনের নতুন প্রভাতের প্রথম আলোতে আবারও পূর্বধলা বাসিসহ দেশবাসিকে জানাই শুভ নববর্ষ।


পূর্বধলাবাসি সহ দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান নয়ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here