নড়াইলে এ এসআই সশস্ত্র পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মহোদয়

0
88

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

অদ্য ৩০ এপ্রিল ২০২৪ইং (মঙ্গলবার) দুপুর ১২:৩০ ঘটিকার সময় নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পদোন্নতিপ্রাপ্ত ০১ (এক) জন পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। নায়েক/৪৩১ মোঃ রাসেল খান নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। পুলিশ সুপার মহোদয় প্রথমেই পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে তাকে পদোন্নতিপ্রাপ্ত নতুন র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নড়াইলে এ এসআই সশস্ত্র পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মহোদয়

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here