আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ

0
95

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

বাংলাদেশের ঘুর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চলে পূর্বাভাস ভিত্তিক প্রাথমিক পদক্ষেপকে শক্তিশালী করার লক্ষ্যে আশাশুনিতে স্থানীয় পর্যায়ের স্টেকহোল্ডারদের পূর্বাভাসের ব্যাখ্যা, ঘূর্ণি ঝড়ের সংকেত ব্যবস্থা এবং সেক্টর নির্দিষ্ট পূর্বাভাসমূলক পদক্ষেপ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উত্তরণ এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, স্টেকহোল্ডার, সিপিপি লিডারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় কিভাবে পূর্বাভাস করা হয়, ঘূর্ণিঝড় সতর্কীকরণ সিস্টেমের ব্যাখ্যা, সাধারণ বিভ্রান্তি এবং ব্যাখ্যা, পূর্বাভাস অনিশ্চয়তা এবং কীভাবে অনিশ্চয়তা মোকাবেলা করা যায়, সাইক্লোন ট্রাকের ব্যাখ্যা উপস্থাপন করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জড় সতর্কিকরণ কেন্দ্রের উপপরিচালক ড. মোঃ শামীম হাসান ভূঁইয়া।

ঘূর্ণি ঝড়ের বিশেষ বুলেটিন এবং পূর্বাভাসমূলক কর্মের প্রদর্শণ, ঘূর্ণিঝড়ে সতর্কতা এবং সেক্টর ভিত্তিক পূর্বাভাস মূলক পদক্ষেপের উপর আলোচনা করেন রাইমস’র টেকনিক্যাল অফিসার (আবহাওয়া) সৈয়দা সাবরিনা সুলতানা।

কমিউনিকেশন ও এ্যাডভোকেসি এসিএফ এর সিনিয়র অফিসার ইফফাত রুবাইয়াত এবং এসিএফ এর প্রকল্প ব্যবস্থাপক হুমায়ন কবির সুমনের সার্বিক ব্যবস্থাপনায় সভায় নিজেদের এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান দিপংকর বাছাড় দিপু, এসএম হোসেনুজ্জামান হোসেন, আবু দাউদ ঢালী, ওমর সাকি পলাশ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, প্রদর্শক ইয়াহিয়া ইকবাল, খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, সিপিপি লিডার আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্টেপ আশাশুনির প্রকল্প সমন্বয়কারী রেজওয়ান উল্লাহ, পিও পার্থ কুমার দে ও এফএফ খান আলামিন।


আশাশুনিতে ঘূর্ণিঝড় মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here