জৈন্তাপুরে পিকআপ সহ ১০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

0
131

জৈন্তাপুর প্রতিদিন ডেস্ক::
সিলেটের জৈন্তাপুরে চোরাচালান বিরোধী অভিযানে একটি ডিআই পিকআপ সহ ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর ৫ টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর লামা শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি ডিআই পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-০৭৫৫) সহ চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথ দিয়ে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চোরাচালানের সাথে জড়িত তিনজন আসামী পালিয়ে যায়।
উদ্ধারকৃত চোরাচালান পন্যের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিক্স, জুতা, কাপড় সহ বিভিন্ন পণ্য। উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা। এছাড়াও জব্দকৃত পিকাপের মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা।
সীমান্ত দিয়ে চোরাচালান পন্য ভর্তি পিকআপ সিলেট শহরে আসার গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ভোর রাতে জেলা গোয়েন্দা উত্তর শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে জৈন্তাপুর থানাধীন শুক্রবাড়ি বাজারে চেকপোস্ট পরিচালানা কালে ডিবি পুলিশের উপস্থিতি দেখে চোরাচালানে জড়িত আসামীগন দ্রুত পিকআপ গাড়ি বিপরীত দিকে ঘুরিয়ে দ্রুত গতিতে হরিপুর বাজারের ভিতর দিয়ে লামা শ্যামপুর এলাকায় যেতে থাকে। সাথে সাথে ডিবি পুলিশের টিম চোরাকারবারিদের পিছু নেয়।
এক পর্যায়ে চোরাকারবারিরা লামা শ্যামপুর মাদ্রাসার মাঠে পিকাপ রেখে পালিয়ে যায়। পরে পুলিশ উপস্থিত লোকজনের সামনে পিকাপে থাকা চোরাচালান পন্য সমুহ উদ্ধার করে জব্দ করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।


জৈন্তাপুরে পিকআপ সহ ১০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here