
মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ ষষ্ট নির্বাচন ২০২৪ সালে ২য় ধাপে অনুষ্ঠিত হয়। রাজশাহী পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে মঙ্গলবার এ উপজেলার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে বেসরকারি ভাবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ আনারস প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোট ২৬,৬৬৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আহসানউল হক মাসুদ তিনি ভোট পেয়েছেন ২৩,৬৭৯ ঘোড়া প্রতীকে। প্রাপ্ত ফলাফলে ২৯৮৬ ভোটের ব্যবধানে এ্যাডঃ আব্দুস সামাদ নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন মুকুল চশমা প্রতীক নিয়ে ২৮,১৭৬ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দী ফজলে রাব্বী মুরাদ টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ১৯,১৯৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মৌসুমী রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৬,৯৮০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দী পরিজান বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২১,৮৯২ ভোট।
উপজেলা পরিষদে ২টি থানা, ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৭৮টি ভোট কেন্দ্রে ১,৮২,০০১ ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ৬২,৭৩৮টি এর মধ্যে বৈধ ভোট ৩০,২১৬টি। ভোটের শতকরা হার প্রায় ৩৫ শতাংশ।
মঙ্গলবার (২১ মে) পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহন হয়েছে বলে পুঠিয়া উপজেলা সহকারী রির্টানিং অফিসার জানিয়েছেন।












