নেত্রকোনা পূর্বধলায় বিপুল ভোটে জয়ী হয়েছেন এটিএম ফয়জুর সিরাজ জুয়েল

0
118

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

নেত্রকোনা পূর্বধলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচেনর দ্বিতীয় দফার উপজেলা চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এটিএম ফয়জুল সিরাজ জুয়েল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ৪৬ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান নয়ন পেয়েছেন ৩৬ হাজার ৮ ভোট গতকাল মঙ্গলবার (২১মে) রাতে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের ফলাফল পক্ষ কক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এনও) মোঃ কবিরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। যদিও ভোটার উপস্থিতি ছিল কম কম, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ীদের ফলাফল আব্দুল্লাহ আল আলী (বই প্রতীক নিয়ে) জয়ী হয়েছেন, মহিলা ভাইস চেয়ারম্যান মনি কর্মকার (হাঁস-প্রতীক) নিয়ে বিজয়ী হয়েছেন। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার ৭০৫ জন। ২ লাখ ৭৪ হাজার ৫৬ জন মহিলা ও ১ লাখ ৭৪ হাজার ৫৬ জন মহিলা ও ১ লাখ ৪০ হাজার ৬৪৮ জন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের ভোটার।

দৈনিক একুশে নিউজকে দেওয়া সাক্ষাৎ কারে নবনির্বাচিত চেয়ারম্যান ফয়জুর সিরাজ জুয়েল বলেন, এ বিজয় আমার না, এ বিজয় পূর্বধলার সমস্ত জনগণের, আমি তাদের কাছে ঋণী ও কৃতজ্ঞ। সেই সাথে উপজেলা প্রশাসন সহ উপজেলা নির্বাহি অফিসার মোঃ খবিরুল আহসানকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিডিয়ার সকল সাংবাদিকদের তাদের সকলের সহযোগিতায় পূর্বধলায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আবদুল্লাহ আল আলী ও মনি কর্মকার বলেন, আমরা সকলেই নতুন নির্বাচিত হয়েছি, চেষ্টা করবো সকলে মিলে শতভাগ নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করার।


নেত্রকোনা পূর্বধলায় বিপুল ভোটে জয়ী হয়েছেন এটিএম ফয়জুর সিরাজ জুয়েল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here