কুমারখালীতে জমি দখলে বাধা দেওয়ায় সংখ্যালঘু এক নারীকে মারপিটের অভিযোগ

হাফিজুল ইসলাম বকুল,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর সংখ্যালঘু পরিবারের জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে নিতে হামলার ঘটনা ঘটেছে। জমি দখলে বাধা দেওয়ায় শ্রীমতি দাস কে বেধরক মারধর করেছে দখলকারী মোঃ মতিউর রহমান মুকুল।

(১৩ ই জুন) বৃহস্পতিবার বিকালে কুমারখালী পৌরসভার ১নং ওয়ার্ড কাজীপাড়ার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ননী গোপাল দাস বাদী হয়ে কুমারখালী থানায় ওই গ্রামের মোঃ মতিউর রহমান মুকুলের নামে একটি লিখিত এজাহার দায়ের করেন।

ঘটনা সূত্রে জানা যায়, বিবাদী দীর্ঘদিন বাদীর পরিবারকে হুমকি ও ভয়ভীতি দিয়ে জমি থেকে উঠে যেতে বলে। বৃহস্পতিবার শ্রীমতি বাসায় একা থাকায় বিবাদী অবৈধভাবে বাসায় প্রবেশ করে গালিগালাজ করতে থাকে, গালিগালাজ করতে নিষেধ করিলে শ্রীমতির পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয় ও সিমেন্টের খুটি দ্বারা তাকে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শ্রীমতি কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

মুকুলের এমন হুমকি ধামকি দেওয়াই এর আগে কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট ৩০ মে একটি লিখিত অভিযোগ জমা দেন ননী গোপাল দাস।

বাদী ননী জানায়, এই জমি আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবার নামে জমি এখনো রয়েছে। এর আগেও আমার থেকে জমি জোরপূর্বক লিখে নেওয়ার জন্য গোপী দাস আমাকে অনেক মারধর করতো। তবে আমি লিখে না দেওয়ায় অবৈধভাবে মুকুলের নিকট জমি বিক্রয় করে গোপী দাস ভারতে পালিয়ে যাই। পরে মুকুল আমাদের উপর বিভিন্ন ধরনের ভয় ভীতি ও প্রভাব খাটাতপ থাকে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কুষ্টিয়া জেলা প্রশাসক স্যারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছি। এছাড়াও কুমারখালী দেওয়ানী কোর্টে ১৫৭/২৪নং একটি দেওয়ানী মামলা করেছি৷ এরই মাঝে আজ আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে মকুল। আমি মাননীয় প্রধান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট আমাদের সংখ্যালঘুদের উপর সঠিক বিচারের দাবি জানাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিয়া হবে।


কুমারখালীতে জমি দখলে বাধা দেওয়ায় সংখ্যালঘু এক নারীকে মারপিটের অভিযোগ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles