কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

0
13

মোঃ আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে মাগরিবের নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে রেজাউল মোড়ল নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা মৎস্য সেট-সংলগ্ন তাঁর বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের প্রস্তুতি হিসেবে বাড়ির পাশের পুকুরে ওজু করতে যান রেজাউল মোড়ল। এ সময় তিনি পানিতে পড়ে যান। পরিবারের সদস্যদের ধারণা, স্ট্রোকের কারণে তিনি পুকুরে পড়ে যেতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ওজু করতে গিয়ে দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাঁকে পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত রেজাউল মোড়ল পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি প্রতিদিন বাঁশতলা মৎস্য সেট থেকে মাছ কিনে স্থানীয় বাঁশতলা বাজারে বিক্রি করতেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।


কালিগঞ্জে ওজু করতে গিয়ে পুকুরে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here