কুষ্টিয়া কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার মুক্তার হোসেনর অবসর উপলক্ষে বিদায় অনুষ্টান

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়া কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি শাখা হতে বিদায় নিলেন মোঃ মুক্তার হোসেন পিতা মৃত আমিজ উদ্দিন, গ্রাম পুরাতন চড়াইখোল, থানা পোস্ট কুমারখালী জেলা কুষ্টিয়া। তিনি রুপালী ব্যাংকে যোগদান করেন ০১-০৮-১৯৮৪ইং সালে। আজ ২০-০৬-২০২৪ইং সালে মোঃ মুক্তার হোসেনের শেষ কর্ম দিবস বলে জানা যায়। তিনি সংক্ষিপ্ত আলোচনা করেন তিনি বলেন আমার বর্তমান বয়স ৫৯ বছর। আমি প্রায় ৪১ বছর রূপালী ব্যাংকে কর্মগত ছিলাম। আমার চলার পথে কাজকর্ম করার পথে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন। ব্যাংক কর্মকর্তাগণের কাছে ও ব্যাংকে গ্রাহকগণ কাছে তিনি ক্ষমা চান এবং সবার কাছে দোয়া চেয়ে আলোচনা শেষ করেন।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সেলিম উদ্দিন উপ মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার রুপালী ব্যাংক পি এল সি জোনাল অফিস কুষ্টিয়া, মোঃ আব্দুল হাকিম রূপালী ব্যাংক পি এল সি কুমারখালী শাখা ব্যবস্থাপক, মোঃ সাহাবুল ইসলাম দ্বিতীয় কর্মকর্তা, রাজু আহমেদ সিনিয়র অফিসার, কাজী মাহবুবা খাতুন অফিসার রূপালী ব্যাংক পি এলসি কুমারখালী শাখা। রুপালী ব্যাংক শাখার গ্রাহকগন সহ কুমারখালী উপজেলার বাজার কেন্দ্রিক সম্মানিত বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তিগন।

বিদায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোঃ আব্দুল হাকিম রুপালী ব্যাংক পি এল সি কুমারখালী শাখা ব্যবস্থাপক। অনুষ্ঠানের আয়োজন করেন রুপালী ব্যাংকের কর্মকর্তাগণ ও সম্মানিত ব্যাংক গ্রাহকগণ।

শুভেচ্ছা বক্তব্য দেন রুপালী ব্যাংক পিএলসি শাখা কুমারখালী ব্যবস্থাপক মোঃআব্দুল হাকিম তিনি বলেন মোঃ মুক্তার হোসেন একজন সৎ মানুষ ছিলেন। তার ব্যবহার আচরনে আমি মুগ্ধ। তার সামনে জীবনে চলার পথে আমি সফলতা কামনা করি। তিনি আরো বলেন একজন ভালো অফিসার কে বিদায় দিতে কষ্ট লাগে তবুও বিদায় দিতে হবে এটাই সরকারি নিয়ম এটাই মেনে চলতে হবে একদিন আমাকেও বিদায় নিতে হবে।

তিনি রুপালী ব্যাংকের সুবিধা সম্পর্কে আলোচনা করেন, বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে রূপালী ব্যাংক পিএল সি কুমারখালী শাখা ও স্মার্ট ব্যাংকিং সেবা দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে প্রতিশ্রুতি থাকবে। কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি শাখার মাধ্যমে কুমারখালি শিল্প বাণিজ্য এলাকাবাসীর সার্বিক উন্নয়নমূলক কাজ করা সম্ভব তিনি ব্যাংকের সেবা সমূহ আলোচনা করেন ব্যাখ্যা দেন উপস্থিত সবার মাঝে, অনলাইন লেনদেন সম্পন্ন ফ্রি, বোনাস সহ ফরেন রেমিটেন্স সুবিধা, সহজ সর্তে সকল প্রকার ঋণের সুবিধা, আকর্ষণীয় মুনাফায় মাসিক সঞ্চয় স্কিম ও স্থায়ী আমানত সুবিধা, আয়কর পাসপোর্ট ভ্যাট সহ সকল প্রকার চালানের টাকা জমাকরন সুবিধা, অনন্য ব্যাংকের যেকোন শাখায় (Rtgs/Beftn) টাকা পাঠানো সম্পন্ন ফ্রি গাহকদের দেয়া হবে। মোঃ আব্দুল হাকিম সাহেব আরো বলেন ডিজিটাল বাংলাদেশ সরকারি ভাবে বিভিন্ন সুযোগ সুবিধা রূপালী ব্যাংক গ্রাহকগণ অবশ্যই পাবে আমি এদিকে সুনজর দিব আশা করি। পরিশেষে তিনি ব্যাংক কর্মকর্তাগণ সহ বিভিন্ন রূপালী ব্যাংক পিএলসি শাখার গ্রাহকগণের সার্বিক সহযোগিতা ও মোঃ মোক্তার হোসেনের জন্য দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য ও বিদায় অনু্ষ্টান সমাপ্তি ঘোষনা করেন।


কুষ্টিয়া কুমারখালী রুপালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার মুক্তার হোসেনর অবসর উপলক্ষে বিদায় অনুষ্টান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles