ভোলার লালমোহনে বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

0
51

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।

সমাবেশে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম কবীর, সিনিয়র সহসভাপতি মো. বাবুল পাটওয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দল সভাপতি প্রভাষক রেজাউল করিম শাহিন, সাবেক ছাত্রনেতা বাহালুল কবীর শাকিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম হাওলাদার, সাবেক ছাত্র নেতা মো. সাদিদ হাওলাদারসহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ভোলার লালমোহনে বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here