ভোলার তজুমদ্দিনে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ

0
117

মিলি সিকদার,ভোলা জেলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিনামূল্যে জমি ও গৃহ প্রদান কার্যক্রম বাস্তবায়নের ৪র্থ পর্যায়ের গৃহ নির্মাণের জন্য জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মাণ কাজের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহম্মেদ। শনিবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ, গুরিন্দা বাজার এবং চাঁচড়া ইউনিয়নের কাটাখালীতে প্রকল্প পরিদর্শণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ বিল্লাল হোসেন, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী প্রমূখ।
তজুমদ্দিনে ৪র্থ পর্যায়ের প্রায় ২শ পরিবারের জন্য জমি ক্রয় করা ও গৃহ নির্মাণ বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। এর আগে ১৬৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বসবাসের জন্য প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।


ভোলার তজুমদ্দিনে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের জমি ক্রয় এবং চলমান গৃহ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here