মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে চলছে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

মাদারীপুর জেলা প্রতিনিধি:

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মাদারীপুর সদর উজেলার ঘটমাঝি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সোমবার(৩১ জানুয়ারী) সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শিতের সকালে তীব্র ঠান্ডা উপেক্ষা করে সকাল থেকেই প্রতিটি ভোটকেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সবখানেই স্বাস্থ্য বিধি উপেক্ষিত।

ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন চলছে ইভিএম পদ্ধতিতে। এ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক(নৌকা) ছাড়া প্রার্থীরা নির্বাচনে সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহন করছেন।

নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় ৫ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে ৭ জন পুলিশ, ১৫ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় ২ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে।

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, মেম্বার প্রার্থী ৩৩ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাদারীপুর সদর উপজেলায় ঘটমাঝি ইউনিয়নে ২০ হাজার ৯’শ ৫৬ জন ভোটার ৯টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার ভেতরে নারী ভোটার ১০ হাজার ১’শ ২২ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ৮’শ ৩৪ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো.মনিরুজ্জামন বলেন, মাদারীপুরে একটি মাত্র ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ঠ তৎপর রয়েছে। আশা করি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।


মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে চলছে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles