
মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের ধর্ষণ মামলার আসামি মেহেদী হাসান (২২) কে মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আটক করেছে র্যাব।
গোপন তথ্যের ভিত্ততে গত ৩১ জানুয়ারি ২০২২ সোমবার গভীর রাতে নাটোর জেলার সদর থানাধীন আহম্মেদপুর বাজারস্থ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘন্টার মধ্যে আসামী মেহেদী হাসানকে গেফতার করে।
আটকৃত আসামী মেহেদী হাসান গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে।
উল্লেখ্য যে, গত ৩০ জানুয়ারি বৃ-চাপিলা গ্রামের নবম শ্রেণীর ছাত্রীকে জোড়পুর্বক বাঁশবাগানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। গুরুত্বর রক্তাক্ত অবস্থায় আহত স্কুল ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে গুরুদাসপুর থানায় অভিযুক্ত মেহেদী হাসানের নামে মামলা দায়ের করেন।
[the_ad id=”349″]
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন জানান, মামলা হবার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামীকে প্রেফতারে তৎপরছিলো। ২৪ ঘন্টার মধ্যেই র্যাব-৫ এর সহযোগিতায় আসামীকে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়েছে।