দুমকীতে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুমকীতে বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৪.৩০ মিনিটের সময় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধার সঞ্চালনায় এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ মতিউর রহমান, সহ সভাপতি মোঃ আমির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল হক হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান খান ও সহিদুল ইসলাম সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ অহিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ মাসুদুল আলম মৃধা, উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ গোলাম সরোয়ার প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মতিউর রহমান।


দুমকীতে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles