লোহাগড়ার আমাদা হাইস্কুলের সভাপতি হলেন এপিপি কাজী জিয়াউর রহমান

0
38

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলা ও দায়রা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. কাজী জিয়াউর রহমান লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ডক্টর কামরুজ্জামান সাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে কাজী জিয়াউর ছাড়া ওই কমিটিতে তিনজন সদস্য আছেন। এর মধ্যে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু, অভিভাবক সদস্য তানজিরা খাতুন এবং সাধারণ শিক্ষক সদস্য মনজুরুল হক।

কাজী জিয়াউর রহমান (পিকুল) লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কৃতি সন্তান, তিনি খুলনার সরকারি বিএল কলেজ থেকে এমএ পাশ করেন। এবং ঢাকাস্থ বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ২০১৮ সালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করেন। এরপরে ২০২৪ সালের ৫ নভেম্বর তিনি এপিপি নিযুক্ত হয়েছেন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ওই ঐতিহ্যবাহী আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ কাজী জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।


লোহাগড়ার আমাদা হাইস্কুলের সভাপতি হলেন এপিপি কাজী জিয়াউর রহমান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here