গাজায় শনিবার থেকে ‘কার্যকর হচ্ছে’ যুদ্ধবিরতি

0
70

অনলাইন ডেস্ক

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকার চুক্তিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকেই এটি কার্যকর হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, যুদ্ধবিরতি শুরু হলে ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২০ জন এখনো জীবিত আছেন। এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে সংঘাত দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে। এ কারণে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি।

হামাসের নির্বাসিত গাজাপ্রধান খালিল আল-হাইয়া বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছেন যে যুদ্ধ শেষ হচ্ছে।


গাজায় শনিবার থেকে ‘কার্যকর হচ্ছে’ যুদ্ধবিরতি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here