
নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’-এই স্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে তিস্তা নদী রক্ষা আন্দোলন লালমনিরহাট আদিতমারী উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সরকারি আদিতমারী জি.এস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপি’র প্রার্থী রোকন উদ্দিন বাবুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিঃ যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি।
যুগ্ন আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, স্বেচ্ছসেবক দলের আহ্বায়ক শাহরিয়া রনি, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব আমির হামজা নান্নু সমাবেশে উপস্থিত ছিলেন।
পরে সরকারি আদিতমারী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে বিশাল গণমিছিল বের হয়ে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে আবার একই স্থানে এসে শেষ হয়। গণমিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান।
তারা বলেন, ‘মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।













