লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়ন পূর্ব শাখা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবুল সম্পাদক আলাউদ্দিন

বিশেষ প্রতিনিধি:

লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়ন পূর্ব শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদার ও যুগ্ম আহবায়ক জসিম ফরাজীর স্বাক্ষরিত গত ২৬-৩-২২ইং তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের কমিটি বিলুপ্ত হওয়ায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ বছরের জন্য মোঃ জামাল উদ্দিন (বাবুল) সভাপতি এবং মোঃ আলাউদ্দিন ফরাজীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে নতুক কমিটির সভাপতি /সম্পাদক সহ সকল সদস্য গণ মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদার ও যুগ্ন আহবায়ক জসিম ফরাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়ন পূর্ব শাখা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবুল সম্পাদক আলাউদ্দিন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here