মুন্সীগঞ্জ সদরের ককটেল বিস্ফোরণ, আটক ৬

0
6

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ২১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনীর টহল দল এলাকায় নজরদারি বাড়ায়।

আটকরা হলেন ইমরান হোসেন (৩৪), হাবু মাঝি (৪৫), জয় মাঝি ওরফে পারভেজ মাঝি (২৫), কামাল সরকার (৪০), রহমত মাঝি (৩৯) ও নাহিদ শিকদার (৩৮)।

সেনাসূত্র জানায়, টহলদলকে দেখে কয়েকজন আলুক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পাঁচজনকে আটক করা হয়। এর আগে আরো একজনকে আটক করা হয়েছিল। পরে তাদের দেখানো স্থান থেকে একটি একনলা বন্দুক ও ২১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

১৯ বীর মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বলেন, ‘নির্বাচনী পরিবেশ নষ্টের অপচেষ্টা রুখতেই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছে। আটক ব্যক্তিদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


মুন্সীগঞ্জ সদরের ককটেল বিস্ফোরণ, আটক ৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here