
মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেছেন কোন ধরনের চাঁদাবাজী আমতলী তালতলী বরগুনা সদরে চলবেনা।
তিনি সংসদ সদস্য হিসাবে শপথ নেয়ারপর নিজ নির্বাচনী এলাকা আমতলীর সাধারন মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য দেখার করার জন্য সোমবার সকাল ১০ টায় আমতলী উপজেলায় আসেন। আমতলী এসে তিনি আমতলী থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাত করে আমতলী পৌর শহরের প্রধান প্রদান সড়কে বিভিন্ন মানুষের সাথে সাক্ষাত শেষে আমতলী কওমি মাদ্রাসা মিলনায়তনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় ইসলামী আন্দোলনের মনোনীত একমাত্র সংসদ সদস্য আলহাজ¦ মো. মাহমুদুল হোসাইন অলি উল্লাহ আরো বলেন,বরগুনা ১ আসনের প্রায় ৬ লাখ মানুষের সেবা করার দায়িত্ব আমার তাকে এমপি সাহেব না বলে জনগনের সেবক বলার আহবান জানান।তিনি নির্বাচিত হওয়ার পর বরগুনা আমতলী তালতলীতে সকল প্রকার চাঁদা বন্দ হয়ে গেছে।বরগুনা আমতলী তালতলীতে এক টাকার চাঁদাবাজি হবেনা।আগামী তিন মাসের মধ্যে বরগুনা ১ আসনকে চাদা মুক্ত ঘোষনা করা হবে এবং মাদক মুক্ত করা হবে।শিকর থেকে মাদক উপড়ে ফেলা হবে। তিনি তরমুজ চাষীদের উদ্ধেশ্য করে বলেন কেহ চাঁদা চাইলে তাকে বেধে রেখে আমাকে খবর দিবেন।
আমতলী কওমি মাদ্রাসা মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য রাখে ইসলামী আন্দোলন আমতলী উপজেলার শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জিহাদী,সেক্রেটারী গাজী মো. বায়েজিদ, মৌলানা মো. শাহ আলম হুজুরসহ ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা শখার ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মতবিননিময় সভাশেষে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে উপজেলার গাজীপুর বাজারে জনসাধারনের সাথে সৌজন্য সাক্ষাত করেন।





