নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও গ্রেপ্তার ২

0
31

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, আশিক শেখ ওরফে আকিদুল(২৬) ও মো.মিজানুর রহমান‌ (২৭) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার লাহুড়িয়া গ্রাম থেকে তাদেরকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১৭মার্চ) দুপুরে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আশিক শেখ ওরফে আকিদুল উপজেলার ডিগ্রীরচর গ্রামের মৃত ওবাইদুল শেখের ছেলে। ও মো. মিজানুর রহমান, একই উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তেতুরবাড়িয়া গ্রামের মৃত আতিয়ার মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,গত রবিবার (১৫ মার্চ) রাতে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মো.রাকিবুল মোল্যার বাড়ির উঠান থেকে তার মোটরসাইকেলটি তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। এর প্রেক্ষিতে তাৎক্ষণিক লোহাগড়া থানায় একটা মামলা রুজু করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই‌ (নিঃ) মো. টিটু আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সোমবার (১৬ মার্চ) রাতে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মিল্টন জমাদ্দারের ইটের ভাটার সামনে তিন রাস্তার মোড়ের উপর থেকে চুরি হওয়া মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল খালেক বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও গ্রেপ্তার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here